জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের দুটি বিষয়ের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে কর্তৃপক্ষ ১৮ ও ১৯ অক্টোবরের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, ১৮ অক্টোবরের বদলে আগামী ২ নভেম্বর সোমবার গণিত (কোড: ১১৩৭০৩) এবং উচ্চাঙ্গ সংগীতের (কোড: ১১৪৫০২) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অপরদিকে ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩ নভেম্বর মঙ্গলবার ১১০১ কোডের বাংলা সাহিত্য (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিকস ও ড্রামা ও মিডিয়া স্টাডিজ (ব্যবহারিক) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। নির্ধারিত দিনগুলোতে পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং প্রশ্নপত্রে বর্ণিত সময়সীমা অনুযায়ী তা সমাপ্ত হবে।