সাজেকে অবরোধকে কেন্দ্র করে সশস্ত্র দল ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সেখানে অবরুদ্ধ হয়ে পড়া প্রায় তিন হাজার পর্যটককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে উদ্ভূত সংকটজনক পরিস্থিতির প্রেক্ষিতে দুই জেলায় অবরোধের ডাক দেওয়া হয়েছে।