বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুসুলভ ছোট ভাই দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক ভবন থেকে তাঁকে নিয়ে যায় সংস্থাটি।
আজ শুক্রবার সকালে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্বরত পুলিশ সুপার মো. আবু ইউসুফ।