advertisement
advertisement

হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে উপহার দিয়েছিলেন ট্রাম্প


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ
হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে উপহার দিয়েছিলেন ট্রাম্প

ওভাল অফিসে ট্রাম্পের জন্য ট্রুথ সোশ্যালে পোস্ট তৈরিতে সহায়তা করছেন তাঁর সহকারী নাটালি হার্প

advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কার্যালয় হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে প্রত্যেকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সংশ্লিষ্ট কর্মীদের আর্থিক বিবরণী থেকে সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে এসেছে। নথিতে এই অর্থপ্রাপ্তিকে ‘ছুটি কাটানোর নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন তাঁরা। উপহার পাওয়া এই তিন কর্মী হলেন নাটালি হার্প, চেম্বারলেন হ্যারিস এবং মার্গো মার্টিন।

২০২২ সালে ট্রাম্পের সহযোগী হিসেবে যোগ দেওয়া নাটালি হার্প সাবেক ও বর্তমান প্রশাসনে প্রেসিডেন্টের একনিষ্ঠ অনুগত হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চেয়েও নাটালিকে প্রেসিডেন্টের কাছাকাছি বেশি দেখা যাওয়ায় তাঁদের মধ্যকার ঘনিষ্ঠতা নিয়ে নানা মহলে চর্চা ও সমালোচনা শুরু হয়। হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী, আলোচিত এই তিন নারী কর্মীর প্রত্যেকে বার্ষিক ১ লাখ ৫০ হাজার ডলার করে বেতন পেয়ে থাকেন।

বেতনের বাইরে এই নগদ অর্থ দেওয়ার বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প বহু বছর ধরেই তাঁর ঘনিষ্ঠজনদের বড়দিনের উপহার প্রদান করে আসছেন। সরকারি দায়িত্বে নিয়োজিত কর্মী ও সহযোগীরাও বিভিন্ন সময়ে এমন উপহার পেয়েছেন, যার সঙ্গে দাপ্তরিক দায়িত্বের কোনো সম্পর্ক নেই। তবে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের নৈতিকতাবিষয়ক আইনজীবী রিচার্ড পেইন্টার এই পদক্ষেপের সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ দেওয়ার ব্যাপারে ফেডারেল আইনে স্পষ্ট বিধিনিষেধ রয়েছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর