advertisement
advertisement

করতোয়া নদীর পাড়ে জমে ওঠে কলার বাজার


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
করতোয়া নদীর পাড়ে জমে ওঠে কলার বাজার

হাটে বিক্রির জন্য রাখা কলা।

advertisement

করতোয়া নদীর চেলোপাড়া রেলসেতু এবং শাহ ফতেহ আলী সেতুর মধ্যবর্তী একটি ছোট খেলার মাঠে প্রতিদিন খুব সকালে কলার হাট জমে ওঠে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হওয়া এই বাজারটি সকাল নয়টা নাগাদ চলে। স্থানীয় ব্যবসায়ীদের তথ্যমতে, এই হাটে অনুপম, চাঁপা, সাগর ও শবরিসহ নানা জাতের কলার কেনাবেচা হয়ে থাকে।

গ্রামাঞ্চলের কৃষকেরা ব্যাগে ভরে কলা নিয়ে এখানে আসেন এবং ডালাভর্তি অনুপম কলা সারি করে সাজিয়ে রাখেন। বেচাকেনার সুবিধার্থে কলার গায়ে সাংকেতিক চিহ্ন দেওয়া হয়। বিক্রির পর বিক্রেতারা ক্রেতাদের কলা বুঝিয়ে দেন, কেউ কাঁধে করে বা রিকশা-ভ্যানে করে তা পরিবহন করেন। লেনদেন শেষে ব্যবসায়ীদের টাকা গোনা এবং বেচাবিক্রি শেষে বিক্রেতাদের ডালা গুছিয়ে নেওয়ার চিরচেনা নানা দৃশ্যের দেখা মেলে করতোয়ার তীরের এই হাটে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর