যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি থেকে প্রকৌশলবিদ্যায় স্নাতক সম্পন্ন করা এক তরুণের স্বপ্ন ছিল এমন একটি উদ্যোগ গড়ে তোলার, যা স্থাপত্যশৈলী, নির্মাণের উৎকর্ষ, গ্রাহকসেবা ও নির্ভরযোগ্যতায় নতুন মানদণ্ড স্থাপন করবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ১৯৮৪ সালে কার্যক্রম শুরু করে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ (বিটিআই)। চার দশকের এই পথচলায় প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় সার্থকতা এসেছে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে। এ সময়ের মধ্যে তাদের মোট প্রকল্পের ৯৫ শতাংশই নির্ধারিত মেয়াদের মধ্যে অথবা সময়ের আগেই হস্তান্তর করা সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের ভাষ্য, ‘বিটিআইয়ের গ্রাহকেরাই আমাদের সবচেয়ে বড় প্রচারমাধ্যম, চার দশক ধরে তাঁরাই আমাদের কথা বলে আসছেন।’ ফ্ল্যাট হস্তান্তরের মাধ্যমেই দায়িত্ব শেষ না করে বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করে দুটি আলাদা বিভাগ। এর মধ্যে গ্রাহক সম্পর্ক বিভাগ (সিআরডি) হস্তান্তরের পর সেবার ধরনভেদে সর্বোচ্চ পাঁচ বছর এবং প্রপার্টি সিকিউরিটি ম্যানেজমেন্ট (পিএসএম) আজীবন গ্রাহকদের সেবা দিয়ে থাকে। সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রযুক্তিগত দক্ষতা, পেশাদারত্ব, প্রশিক্ষণ ও নিবিড় তদারকির মাধ্যমে মানসম্মত নির্মাণ ও যথাসময়ে প্রকল্প হস্তান্তরকে নিজেদের মূল প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করে বিটিআই।
নিরাপত্তার ক্ষেত্রে রাজউক ও বিএনবিসির নির্দেশনা অনুসরণের পাশাপাশি অগ্নিনিরাপত্তা ও ভূমিকম্পসহনশীল কাঠামোর ওপর জোর দেয় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নির্মাণকাজে কর্মী, স্থাপনা, সমাজ ও পরিবেশ—এই চার স্তরের সুরক্ষাব্যবস্থা মেনে চলা হয়। আবাসনের পাশাপাশি বিটিআই এখন প্রপার্টি ব্রোকারেজ, বিটিআই বিল্ডিং প্রোডাক্টস, স্কয়ার ফিট স্টোরি ও ল্যান্ডস্কেপিংয়ের মতো সেবা দিচ্ছে এবং বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ‘ওয়েলনেস কমিউনিটি’ ধারণায়।
বর্তমানে ঢাকার আদাবর, আফতাবনগর, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, নর্থ গুলশান, মিরপুর, বনানী ও উত্তরা এবং চট্টগ্রামের নর্থ খুলশী, এস এস খালেদ রোড ও জালালাবাদ হাউজিং সোসাইটিতে বিটিআইয়ের প্রকল্প চলমান রয়েছে। এছাড়া ৩০০ ফিট এলিভেটেড এক্সপ্রেসওয়েসংলগ্ন স্বর্ণালী আবাসনে ছয় বিঘা জমির ওপর ‘অ্যাকুয়ারেল’ নামে একটি নতুন প্রকল্প নেওয়া হচ্ছে, যেখানে গ্রামীণ উঠানসহ বাড়ি ও ঋতুবৈচিত্র্যের আবহ তুলে ধরা হবে। সমসাময়িক চাহিদার পাশাপাশি আগামী দিনের আবাসনকে টেকসই ও আধুনিক রূপ দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।