advertisement
advertisement

‘আপা, ও আমাকে আজও মারছে’: নির্যাতনের শিকার মাইদার মৃত্যু, স্বামী আটক


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
‘আপা, ও আমাকে আজও মারছে’: নির্যাতনের শিকার মাইদার মৃত্যু, স্বামী আটক

আল মাইদা আক্তার (বাঁয়ে) ও মুক্তা ইসলাম

advertisement

স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে আল মাইদা আক্তার (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করলে স্বামী মো. সিয়াম আল মুরসালিন আকাশ (৩০) সেখান থেকে চম্পট দেন। তবে পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত মাইদার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মারা যাওয়ার দুই দিন আগেই তিনি মারধরে জখম হওয়ার একটি ছবি নিজের খালাতো বোনের কাছে পাঠিয়েছিলেন। সেই ছবিতে তাঁর চোখ ছিল ফোলা এবং গালে ছিল ব্যান্ডেজ। সে সময় মাইদা লিখেছিলেন, ‘আপা, ও আমাকে আজও মারছে।’

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর