advertisement
advertisement

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ: সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী শিবিরের বিক্ষোভ, কড়া নিরাপত্তা


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৩:২০ পূর্বাহ্ণ
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ: সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী শিবিরের বিক্ষোভ, কড়া নিরাপত্তা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মসূচি ঘিরে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে আছেন নিরাপত্তাকর্মীরা। যন্তর মন্তর, নয়াদিল্লি, ৯ অক্টোবর

advertisement

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কার্যক্রমে অসঙ্গতির অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। গত ৯ অক্টোবর এ নিয়ে বিরোধী দলগুলোর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলে নির্বাচন কমিশন কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

একই দিনে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে যন্তর মন্তর এলাকায় কড়া ব্যারিকেড বসিয়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় নিরাপত্তা বাহিনীকে। এছাড়া ওই চত্বরে নতুন করে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়। অন্যদিকে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ রাজঘাট সংলগ্ন এলাকায় এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে মোতায়েন ছিলেন বহু নিরাপত্তাকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের গাড়ি থেকে অতিরিক্ত ব্যারিকেড নামানোর প্রস্তুতিও চোখে পড়ে।

বিক্ষোভের অংশ হিসেবে ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনের অভিমুখে পদযাত্রায় অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় অন্যান্য বিরোধী নেতাদের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনের নিকটে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অবস্থান করতে দেখা যায়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর