গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। ২১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায়
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার ঘটনায় গাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকে আদালতে একটি আপসনামা জমা দেওয়া হয়েছিল। তবে আদালত তা আমলে নেননি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর এজলাসে গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন চেয়ে আবেদনের ওপর শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে বয়স ও নারী বিবেচনায় আদালত কেবল মাকছুদা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।