advertisement
advertisement

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল নিক্ষেপ


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ২:৫০ পূর্বাহ্ণ
রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল নিক্ষেপ

ককটেল নিষ্ক্রিয় করছেন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলামোটর এলাকায়

advertisement

রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাংবাদিকদের জন্য খোলা এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে রাত ১টা ৫৫ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানানো হয়।

দলটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কার্যালয়ের সম্মুখ সড়কে তিনটি ককটেল ছুড়ে মারে। ছোড়া ককটেলগুলোর একটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত থেকে যায়। পরবর্তী সময়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত দুটি ককটেল নিষ্ক্রিয় করেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর