advertisement
advertisement

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

advertisement

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৩য় থেকে ২০তম গ্রেডের আওতাধীন মোট ১৪টি ক্যাটাগরিতে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী পদ ও শূন্যপদের বিবরণ: অধ্যাপক পদে ৩ জন, সহযোগী অধ্যাপক পদে ৩ জন, প্রভাষক পদে ১ জন, চিফ মেডিক্যাল অফিসার পদে ১ জন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদে ১ জন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে ১ জন, পিএ পদে ১ জন, ক্যাটালগার পদে ১ জন, স্টোরকিপার পদে ১ জন, ড্রাইভার পদে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৪ জন, ডিপটিউবওয়েল অপারেটর পদে ১ জন, ল্যাব অ্যাটেনডেন্ট পদে ১ জন এবং অফিস সহায়ক পদে ১ জন নিয়োগ পাবেন।

পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো ও গ্রেড: অধ্যাপক পদে গ্রেড-৩ (১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা), সহযোগী অধ্যাপক পদে গ্রেড-৪ (১,০০,০০০–১,৪২,৪০০ টাকা), প্রভাষক পদে গ্রেড-৬ (৭১,০০০–১,৩৪,০০০ টাকা), চিফ মেডিক্যাল অফিসার পদে গ্রেড-৩ (১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা), নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পদে গ্রেড-৬ (৭১,০০০–১,৩৪,০০০ টাকা), অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার পদে গ্রেড-৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা), পিএ পদে গ্রেড-১১ (২৫,০০০–৬০,৫০০ টাকা), ক্যাটালগার পদে গ্রেড-১১ (২৫,০০০–৬০,৫০০ টাকা), স্টোরকিপার পদে গ্রেড-১২ (২৪,৩০০–৫৮,৭০০ টাকা), ড্রাইভার পদে গ্রেড-১৫ (২২,৮০০–৫৫,২০০ টাকা), অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা), ডিপটিউবওয়েল অপারেটর পদে গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা), ল্যাব অ্যাটেনডেন্ট পদে গ্রেড-১৯ (২০,৫০০–৪৯,৬০০ টাকা) এবং অফিস সহায়ক পদে গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় আবেদনপত্র পাঠাতে হবে ‘রেজিস্ট্রার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ বরাবর। আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল চারটার মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর