advertisement
advertisement

ভালভের্দের সঙ্গে হাতাহাতি হয়নি, ঘটনাটি অতিরঞ্জিত করা হয়েছে: চুয়ামেনি


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
ভালভের্দের সঙ্গে হাতাহাতি হয়নি, ঘটনাটি অতিরঞ্জিত করা হয়েছে: চুয়ামেনি

গত মে মাসে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে ভালভের্দে ও চুয়ামেনির মধ্যে হাতাহাতিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

advertisement

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে উরুগুইয়ান সতীর্থ ফেদেরিকো ভালভের্দের সঙ্গে ঘটে যাওয়া আলোচিত বিরোধ নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন অরেলিয়েঁ চুয়ামেনি। ২০২৫-২৬ মৌসুমের শেষ ভাগে ঘটে যাওয়া অপ্রীতিকর সেই কাণ্ড প্রসঙ্গে ফরাসি এই মিডফিল্ডার স্পষ্ট জানিয়েছেন, তাঁদের মাঝে কোনো প্রকার মারামারির ঘটনা ঘটেনি। তাঁর দাবি, সংবাদমাধ্যম পুরো বিষয়টিকে অনেক বাড়িয়ে উপস্থাপন করেছে।

গত মে মাসে রিয়াল মাদ্রিদের সাজঘরে দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সে সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে পর্যন্ত যেতে হয় ভালভের্দেকে। ঘটনাটি চাউর হওয়ার পর তীব্র প্রতিক্রিয়ার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রিয়াল প্রশাসন। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ফুটবলারকেই ৫ লাখ ইউরো করে আর্থিক জরিমানা করা হয়। এদিকে ক্লাবের ভেতরের তথ্য গণমাধ্যমে চলে আসায় অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তখন বিষয়টিকে প্রকাশ্যে কিছুটা হালকা করে দেখানোর প্রয়াস চালান।

সম্প্রতি ফ্রান্সের ইএসএন মিডিয়ার ‘দ্য ব্রিজ’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই ঘটনা নিয়ে কথা বলেন চুয়ামেনি। সতীর্থের সঙ্গে শারীরিক সংঘাতের তথ্য নাকচ করে তিনি উল্লেখ করেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। আমাদের মধ্যে কোনো মারামারি হয়নি। হ্যাঁ, ড্রেসিংরুমে নানা ঘটনা ঘটে, এটা সত্যি। কিন্তু আমাদের মধ্যে কখনো মারামারি হয়নি।’

ড্রেসিংরুমের আবহাওয়া কিছু সময়ের জন্য তিক্ত হয়েছিল জানিয়ে তিনি আরও বলেন, ‘ড্রেসিংরুমে ছোটখাটো ধাক্কাধাক্কি কিংবা এ ধরনের ঘটনা ঘটতেই পারে। কিন্তু ভালভের্দের সঙ্গে কখনো হাতাহাতিতে জড়াইনি। এটা ঠিক যে অপ্রীতিকর কিছু একটা ঘটেছিল।’ ঘটনাটি অতিমাত্রায় ছড়িয়ে পড়ার পেছনের কারণ তুলে ধরে চুয়ামেনি বলেন, ‘এসবের একমাত্র সমস্যা হলো আপনি যখন রিয়াল মাদ্রিদে খেলবেন, তখন সামান্য কোনো ঘটনাও অতিরঞ্জিত হয়ে যায়। সেটি সংবাদমাধ্যমের বড় আলোচনার বিষয়ে পরিণত হয়। যে ঘটনা হয়তো কোনো সমস্যাই ছিল না, শেষ পর্যন্ত সেটিই বড় সমস্যায় পরিণত হয়।’

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর