advertisement
advertisement

সৌদি আরবে ২২ বাংলাদেশির সুনির্দিষ্ট সাজা নিয়ে ধোঁয়াশা, ব্যাহত আইনি সহায়তা


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ
সৌদি আরবে ২২ বাংলাদেশির সুনির্দিষ্ট সাজা নিয়ে ধোঁয়াশা, ব্যাহত আইনি সহায়তা

সৌদি আরবের হায়ের কারাগার। ৬ জুলাই, ২০১৫

advertisement

সৌদি আরবের কারাগারে আটক ২২ জন বাংলাদেশির নামের পাশে ‘দণ্ডপ্রাপ্ত’ উল্লেখ করা হলেও তাঁদের শাস্তির সুনির্দিষ্ট তথ্য—তাঁরা কারাদণ্ড পেয়েছেন নাকি মৃত্যুদণ্ড—তা প্রকাশ করছে না দেশটির সরকার। সম্প্রতি নজরুল ও সুইটি নামের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অসন্তোষ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে, গত ১৯ অক্টোবর সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়ে এই বন্দিদের প্রকৃত সাজার বিবরণ জানতে চেয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

কনস্যুলেটের ভাষ্য অনুযায়ী, এই অস্পষ্ট পরিস্থিতির কারণে সাজাপ্রাপ্তদের কনস্যুলার সেবা প্রদান, জরুরি আইনি সহায়তা দেওয়া কিংবা আপিল করার অধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বর্তমানে মাদক চোরাচালান ও হত্যাকাণ্ডের মতো বিভিন্ন গুরুতর অভিযোগে তাঁরা সেখানে বন্দি রয়েছেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর