advertisement
advertisement

তরুণ পেশাজীবীদের জন্য ঢাবি ও ফ্রেন্ডশিপ একাডেমির যৌথ উইন্টার কোর্স ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস’


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
তরুণ পেশাজীবীদের জন্য ঢাবি ও ফ্রেন্ডশিপ একাডেমির যৌথ উইন্টার কোর্স ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস’

গাইবান্ধার চরাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সময় অংশগ্রহণকারীরা

advertisement

উন্নয়ন ভাবনার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়ে তরুণ পেশাজীবীদের দক্ষ করে তুলতে বিশেষ এক শীতকালীন কোর্সের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের ‘ফ্রেন্ডশিপ একাডেমি’। মাসব্যাপী পরিচালিত ‘ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস ২০২৬’ শীর্ষক এই এক্সিকিউটিভ কোর্সের আবেদনপ্রক্রিয়া ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চাকরিজীবী ও গবেষকদের সুবিধার কথা বিবেচনায় রেখে কেবল ছুটির দিনগুলোতে এর ক্লাস পরিচালিত হবে।

উন্নয়ন খাতের নবীন পেশাজীবী, গবেষক ও উন্নয়নকর্মীদের উপযোগী করে সাজানো এই পাঠ্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চতর ক্লাসের পাশাপাশি থাকছে গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে দুই দিনের ফিল্ড ভিজিটের সুযোগ। সেখানে ফ্রেন্ডশিপের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড ও ইন্টারভেনশন এলাকায় সরেজমিন পরিদর্শনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত চরবাসীর জীবনসংগ্রাম প্রত্যক্ষ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। কোর্সটিতে সেশন পরিচালনা করবেন দেশ-বিদেশের প্রথিতযশা উন্নয়ন বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকেরা।

কোর্সটির কার্যকারিতা প্রসঙ্গে উন্নয়ন গবেষক মো. লাবিব তাজওয়ান উৎসব জানান, শ্রেণিকক্ষে দেশ-বিদেশের শীর্ষ গবেষক ও প্র্যাকটিশনারদের কাছ থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি গাইবান্ধার চরাঞ্চলে দুই দিনের ফিল্ড ভিজিট তাঁর চিন্তাভাবনা পুরোপুরি বদলে দিয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত সামলে চরাঞ্চলের মানুষের লড়াই ও মাঠপর্যায়ের বাস্তব উন্নয়ন কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, তা সরাসরি দেখার সুযোগ মিলেছে। তত্ত্ব ও প্রায়োগিক অভিজ্ঞতার এই মেলবন্ধন পেশাগত দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে, যা তরুণ পেশাজীবীদের জন্য অত্যন্ত সহায়ক।

অংশগ্রহণকারীদের সুবিধার্থে কোর্সটিতে আংশিক পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, যার ফলে তরুণরা বৃত্তি সহায়তা নিয়ে সাশ্রয়ী খরচে এটি সম্পন্ন করার সুযোগ পাবেন। আগ্রহীরা ফ্রেন্ডশিপ একাডেমির নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত পাঠ্যসূচি দেখতে এবং অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর