প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় অনেক স্থাপনা গড়ে উঠেছে।
কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন অঞ্চলজুড়ে ব্যাপকভাবে গড়ে উঠেছে নানা আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজ। এমনকি বহু স্থাপনা নির্মাণ করা হয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার ভেতর। পর্যটকদের রাত্রিযাপনের লক্ষ্য নিয়ে মেরিন ড্রাইভের তীরবর্তী অঞ্চলসহ সৈকতঘেঁষা জায়গায় কাঠ ও টিনের চালা দিয়ে নতুন নতুন কটেজ ও রিসোর্ট তৈরির তৎপরতা এখনও দেখা যাচ্ছে। পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিরেকেই পরিচালিত হচ্ছে এসব প্রতিষ্ঠানের একটি বড় অংশ।
সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ অনিয়ম শনাক্ত করে কার্যক্রম বন্ধের নোটিশ দিলেও নির্মাণযজ্ঞ কিংবা বাণিজ্যিক কর্মকাণ্ড থামছে না। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ‘টুপটুপ রিসোর্ট’ বন্ধে পূর্বে নোটিশ জারি করা হলেও তারা ব্যবসা চালিয়ে গিয়েছিল। সরকারি দপ্তর, হোটেল মালিক সমিতি ও স্থানীয় ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুসারে, কক্সবাজার জেলার সাত শতাধিক হোটেল, মোটেল ও কটেজে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতিসহ নানা ধরনের অনিয়ম রয়েছে।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।