advertisement
advertisement

শ্রীপুরে ইয়াবা ও ওয়াকিটকিসহ পুলিশ কনস্টেবলসহ আটক ৩


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
শ্রীপুরে ইয়াবা ও ওয়াকিটকিসহ পুলিশ কনস্টেবলসহ আটক ৩

হাতকড়া

advertisement

গাজীপুরের শ্রীপুরে ইয়াবা ও পুলিশের একটি ওয়াকিটকিসহ এক পুলিশ কনস্টেবল ও দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁদের আটক করে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটক পুলিশ সদস্য সরোয়ার মুর্শেদ (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাটি গ্রামের বাসিন্দা। অপর দুজন হলেন শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রামের মো. সবুজ (৩২) ও রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলম (৩৬)। সবুজ কেওয়া পূর্বখণ্ড এলাকার ওই বাসাটিতে ভাড়া থাকতেন। আটকের সময় তাঁদের হেফাজত থেকে ১২০টি ইয়াবা ও পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

কেওয়া পূর্বখণ্ড গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডল জানান, প্রায় এক মাস আগে ওই বাড়ির একটি ঘর ভাড়া নেন জাহাঙ্গীর আলম। এরপর থেকেই সেখানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার চালানো হচ্ছিল। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাঁরা সংঘবদ্ধ হয়ে তিনজনকে আটকে রাখেন এবং শ্রীপুর থানা-পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে নিয়ে যায়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর