advertisement
advertisement

ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার সূচিতে পরিবর্তন এনেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়

advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের দুটি বিষয়ের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে কর্তৃপক্ষ ১৮ ও ১৯ অক্টোবরের পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসারে, ১৮ অক্টোবরের বদলে আগামী ২ নভেম্বর সোমবার গণিত (কোড: ১১৩৭০৩) এবং উচ্চাঙ্গ সংগীতের (কোড: ১১৪৫০২) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অপরদিকে ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩ নভেম্বর মঙ্গলবার ১১০১ কোডের বাংলা সাহিত্য (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিকস ও ড্রামা ও মিডিয়া স্টাডিজ (ব্যবহারিক) বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। নির্ধারিত দিনগুলোতে পরীক্ষা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং প্রশ্নপত্রে বর্ণিত সময়সীমা অনুযায়ী তা সমাপ্ত হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর