advertisement
advertisement

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন মো. মাহমুদুল হক

মো. মাহমুদুল হক

advertisement

যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হক। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পর্ষদ সভায় সবার সম্মতিক্রমে তাঁকে এই শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য হিসেবে যুক্ত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির অন্যতম স্পনসর পরিচালক মো. মাহমুদুল হক এর পূর্বে ২০১২ সালেও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ব্যবসা-বাণিজ্যে প্রায় চার দশকের বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই উদ্যোক্তার কার্যক্রম টেক্সটাইল ও তৈরি পোশাক খাত, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষাব্যবস্থা এবং আবাসন খাতসহ বহু ক্ষেত্রে বিস্তৃত। তিনি ১৯৯৪ সালে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। আনলিমা গ্রুপের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে থেকে তিনি সমাজের উন্নয়নে ভূমিকা রাখছেন।

চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান মো. মাহমুদুল হক ব্যক্তিগত জীবনে বিবাহিত। তাঁর সহধর্মিণী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পনসর শেয়ারহোল্ডার।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর