advertisement
advertisement

হ্যালোউইনে মা শ্রীদেবীর কালজয়ী ‘নাগিনা’ অবতারে ধরা দিলেন জাহ্নবী কাপুর


আলজাজিরা নিউজ বিডি -"রক্ত চক্ষুর চাহনি? সে তো ক্ষণিকের ধোঁয়া,সত্যের শিখা জ্বলে ওঠে আমি দৃঢ় প্রতিজ্ঞ" | প্রতিবেদক: Md. Zahangir Hasan প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
হ্যালোউইনে মা শ্রীদেবীর কালজয়ী ‘নাগিনা’ অবতারে ধরা দিলেন জাহ্নবী কাপুর

সাদা গোলাপি এই পোশাকেই জাহ্নবী কাপুরের মা শ্রীদেবী নাগিনা চরিত্রে এক বিখ্যাত গানে পারফর্ম করেছিলেন

advertisement

হ্যালোউইন উৎসব উপলক্ষে তারকাবহুল রূপসজ্জায় মেতেছে বলিউড। এই আয়োজনে নিজের প্রয়াত মা ও কালজয়ী অভিনেত্রী শ্রীদেবীর স্মৃতিকে অনন্য রূপ দিলেন স্টারকিড জাহ্নবী কাপুর। আশির দশকের তুমুল জনপ্রিয় ফোক সিনেমা ‘নাগিনা’র ঐতিহাসিক সর্পকন্যার সাজটিকেই তিনি এবারের হ্যালোউইনের জন্য বেছে নিয়েছেন। মূল চরিত্রে শ্রীদেবীর সেই আকর্ষণীয় মেকওভার, পোশাক এবং উজ্জ্বল রঙিন লেন্সের চোখের আবেদনটি দক্ষতার সঙ্গে নিজের মধ্যে ধারণ করেছেন জাহ্নবী।

ইনস্টাগ্রামে প্রকাশিত এই ফটোশুটে মূল সিনেমার পোস্টার এবং বিভিন্ন মুহূর্ত নতুনভাবে তুলে ধরতে জাহ্নবীর সঙ্গে যোগ দিয়েছেন তাঁর বন্ধুরা। এতে নায়ক ঋষি কাপুরের চরিত্রে অবতীর্ণ হয়েছেন অরি এবং কুখ্যাত সাপুড়ে অমরীশ পুরীর ভূমিকায় দেখা গেছে ডিজিটাল ক্রিয়েটর বৈষ্ণব প্রবীণকে। নাগিনা ছবির জনপ্রিয় গানের দৃশ্যে শ্রীদেবীর ব্যবহৃত সাদা-গোলাপি কস্টিউম, নীল চোখ এবং দ্যুতিময় পাথরের গয়নায় সজ্জিত জাহ্নবীর উপস্থিতি ছিল নজরকাড়া।

সিনেমাটির দৃশ্য ছাড়াও শুটিংয়ের বিরতিতে শ্রীদেবী, ঋষি কাপুর এবং অমরীশ পুরীর আহারের একটি অফ-স্ক্রিন মুহূর্তও হুবহু ফুটিয়ে তুলেছেন জাহ্নবী, অরি ও বৈষ্ণব। এ ছাড়াও মেঝেতে জাহ্নবীর ভঙ্গিমা, বৈষ্ণবের বীন বাজানো এবং পাশে অরীর দাঁড়িয়ে থাকার মুহূর্তের পাশাপাশি ঋষি কাপুর ও অমরীশ পুরীর একটি দৃশ্যও সফলভাবে অনুকরণ করেন অরি ও বৈষ্ণব। পোশাক, অভিব্যক্তি এবং নিখুঁত অঙ্গভঙ্গির মাধ্যমে মায়ের স্মৃতিবিজড়িত চরিত্রটিতে পূর্ণ নম্বর অর্জন করেছেন জাহ্নবী।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর