বেনাপোল কাস্টম হাউস
শারদীয় দুর্গাপূজার ছুটির দিনগুলোতেও দেশের সব কাস্টম হাউস এবং শুল্ক স্টেশনের কার্যক্রম চালু থাকবে। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি অবকাশকালীন সময়ে সীমিত পরিসরে আমদানি ও রপ্তানি বাণিজ্য অব্যাহত রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বৃহস্পতিবার এনবিআরের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশের সকল কাস্টমস কমিশনারকে বিষয়টি অবগত করা হয়েছে। পাশাপাশি বাণিজ্য প্রক্রিয়া সচল রাখার সুবিধার্থে এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, ফরেন চেম্বার, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন ও শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট অংশীজনদের জানানো হয়। এর আগে বিগত দুই ঈদের ছুটিতেও শুল্ক দপ্তরগুলো খোলা রাখা হয়েছিল, তবে সে সময়ে আমদানি-রপ্তানির হার ছিল অত্যন্ত কম।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।