জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক পদে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে নিয়োগের জন্য আংশিক সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। গত ১৩ অক্টোবর প্রকাশিত এই সংশোধনী অনুযায়ী, পূর্বের ১০০টি পদের স্থলে একটি পদ হ্রাস পেয়েছে। সেই সঙ্গে বৃদ্ধি করা হয়েছে আবেদনের সময়সীমাও। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই পদগুলোতে বেতন ও অন্যান্য ভাতা নির্ধারিত হবে।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে, ইতিপূর্বে ২৩ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে মেডিক্যাল অফিসারের পদ দুটি উল্লেখ থাকলেও সংশোধনীতে তা কমিয়ে একটি করা হয়েছে। নিয়োগ তালিকায় উল্লিখিত পদের মধ্যে রয়েছে—সহকারী কম্পট্রোলার পদে ২ জন (বেতন ৩৫,৫০০-৬৭,০১০ টাকা); সহকারী প্রকৌশলী (সিভিল) ১ জন, ফিজিওথেরাপিস্ট ২ জন, সেকশন অফিসার ১ জন, সহকারী উদ্যানতত্ত্ববিদ ১ জন, কালচারাল অফিসার ১ জন, সায়েন্টিফিক অফিসার ১ জন ও মেডিক্যাল অফিসার ১ জন (সবার বেতন ২২,০০০-৫৩,০৬০ টাকা)। এছাড়া ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেলে প্রশাসনিক অফিসার পদে ১ জন ও উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২ জন নেওয়া হবে। ল্যাবরেটরি সহকারী পদে ৪ জন নিয়োগ পাবেন ১১,৩০০-২৭,৩০০ টাকা স্কেলে। ১১,০০০-২৬,৫৯০ টাকা স্কেলে নিয়োগ পাবেন উচ্চমান সহকারী ৩ জন, ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) ১ জন, ক্যাটালগার (পুনর্বিজ্ঞপ্তি) ২ জন এবং গ্রন্থাগার সহকারী ১ জন। ড্রাইভার (হেভি) পদে ২ জন নিয়োগ পাবেন ৯,৭০০-২৩,৪৯০ টাকা স্কেলে এবং অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ১৪ জন নেওয়া হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা স্কেলে।
৯,০০০-২১,৮০০ টাকা স্কেলে ল্যাব অ্যাটেনডেন্ট পদে ৬ জন, বৈদ্যুতিক মিস্ত্রি পদে ১ জন, প্লাম্বার মিস্ত্রি (পুনর্বিজ্ঞপ্তি) পদে ১ জন ও বুক সর্টার পদে ১ জন নিয়োগ পাবেন। বাবুর্চি (পুনর্বিজ্ঞপ্তি) পদে ১ জন নেওয়া হবে ৮,৮০০-২১,৩১০ টাকা স্কেলে এবং লিফটম্যান (পুনর্বিজ্ঞপ্তি) পদে ৫ জন নিয়োগ পাবেন ৮,৫০০-২০,৫৭০ টাকা স্কেলে। এছাড়া ৮,২৫০-২০,০১০ টাকা স্কেলের পদগুলোতে নিয়োগ পাবেন—বৈদ্যুতিক হেলপার ১ জন, বৈদ্যুতিক লাইনম্যান হেলপার ১ জন, মেকানিক হেলপার ১ জন, অফিস সহায়ক ১১ জন, অফিস সহায়ক কাম বাবুর্চি ২ জন, প্লাম্বার হেলপার ২ জন, বাস হেলপার ২ জন, বাস ক্লিনার ৩ জন, মালি ৫ জন, মাঠ সহকারী ১ জন, ওয়েল্ডিং হেলপার (পুনর্বিজ্ঞপ্তি) ১ জন, রাজমিস্ত্রি হেলপার (পুনর্বিজ্ঞপ্তি) ১ জন, সুইপার ৩ জন, হল অ্যাটেনডেন্ট (মহিলা) ১ জন, ক্যাশ কাউন্টার রক্ষক ১ জন এবং ডাইনিং অ্যাটেনডেন্ট পদে ৮ জন।
নিয়োগের নিয়ম অনুযায়ী, চাকরিপ্রার্থীদের ওয়েবসাইটে নিজস্ব প্রোফাইল তৈরি করে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ১ থেকে ১০ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ১১ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ১৮ থেকে ৩৯ নম্বর পদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর ডাউনলোডকৃত আবেদন ফরম, পেমেন্ট রশিদ এবং প্রয়োজনীয় নথিপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে। প্রার্থীদের পদ ও অফিসভেদে আলাদাভাবে আবেদন সম্পন্ন করতে হবে। সহকারী উদ্যানতত্ত্ববিদ ও পুনর্বিজ্ঞপ্তিকৃত পদগুলোতে যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। সংশোধিত সময়সূচি অনুযায়ী, অনলাইনে আবেদনের শেষ সময়সীমা ১৮ অক্টোবর ২০২৬-এর পরিবর্তে বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২৬ করা হয়েছে। আর হার্ডকপি জমা দেওয়ার পূর্বের শেষ তারিখ ১৯ অক্টোবর ২০২৬-এর বদলে নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর ২০২৬।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।